ক্ষমতায় থাকাকালে কোনো কৃতকর্মের জন্য একজন প্রেসিডেন্ট হিসেবেও বিচারে কোনো ছাড় পাবেন না ডোনাল্ড ট্রাম্প।
ফলে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনি ফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে ট্রাম্পের বিচার করা যাবে বলে রায় দিয়েছে মার্কিন আদালত।
এ মামলায় ট্রাম্প দাবি করেছিলেন, তার বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ আনা হয়েছে, তা থেকে তিনি দায়মুক্তি পাবেন।
কারণ তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকার সময়ে ওই ঘটনা ঘটেছিল।
কিন্তু মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আপিল আদালতের তিন বিচারকের প্যানেল ট্রাম্পের এই যুক্তি খারিজ করে দিয়েছে।
এ রায় ট্রাম্পের জন্য একটি বড় ধাক্কা। কারণ কয়েক বছর ধরেই বিভিন্ন মামলায় তিনি প্রেসিডেন্সিয়াল দায়মুক্তি পাবেন বলে দাবি করে আসছিলেন।
আদালতের রায়ের পরই ট্রাম্পের প্রচার শিবিরের মুখপাত্র স্টিভেন এক বিবৃতিতে বলেছেন,
সাবেক এই প্রেসিডেন্ট আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেননি। তিনি এর বিরুদ্ধে আপিল করবেন।
আরও পড়ুন :
- ফিলিস্তিনকে স্বীকৃতি না দিলে ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক থাকবে না :সৌদি
- এক বিভাগে গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা,পাশাপাশি সারাদেশে বাড়তে পারে শীতের দাপট
- চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আ:লীগ সভাপতি গ্রেপ্তার
- সীমান্তরক্ষী আরও ১১৪ সদস্য পালিয়ে এসেছেন বাংলাদেশে
- সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন ফরম তুললেন – অপু বিশ্বাস
- চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আ:লীগ সভাপতি গ্রেপ্তার
- ডিবির দৃঢ়তায় লুন্ঠিত টাকা, স্বর্ণ উদ্ধার!! অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার
- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাইডেনের চিঠি, একসঙ্গে কাজ করার প্রত্যয়

Comments are closed.