ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৫০ জন আরোহী নিয়ে এয়ান ইন্ডিয়া ইয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে ধূসর ধোঁয়ার ঘন কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বেশকয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানবন্দর এলাকা থেকে কিছু লোককে হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন তারা।
