পূর্ব ইউরোপের দেশ মলদোভার চিসিনাউ আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে ৪৩ বছর বয়সী এক ব্যক্তি গুলি চালিয়েছে। এতে অপর দুই ব্যক্তি নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আরও একজন আহতও হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
শনিবার (১ জুলাই ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে,
‘দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এক বিদেশি নাগরিককে মলদোভায় প্রবেশ করতে না দেওয়ায় গুলির এ ঘটনা ঘটে।’
‘এ প্রসঙ্গে সরকারের প্রেস সেক্রেটারি ড্যানিয়েল ভোদা মলদোভান টিভিকে বলেছেন, ওই ব্যক্তি তুরস্ক থেকে এসেছিলেন। মলেদোভায় প্রবেশে তাকে প্রত্যাখান করা হয়েছিল।’
‘এ সময় বিমানবন্দরের বিশেষ একটি স্থানে তাকে নিয়ে যাওয়া হলে, তিনি বন্দরে কর্মরত এক সীমান্ত পুলিশ কর্মকর্তার কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেন এবং দুই ব্যক্তিকে হত্যা করেন।’
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বন্দুকধারীও আহত হয়েছে। এরই মধ্যে তাকে আটকও করা হয়েছে।
এদিকে, মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু বলেন,
‘নিহত দুজনের মধ্যে একজন সীমান্তরক্ষী এবং অপর এক নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন। এছাড়াও এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।’
অপরদিকে দেশটির প্রধানমন্ত্রী ডোরিন রেসেন বলেছেন,
‘গুলির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন হলেন তাজাকিস্তানের এক নাগরিক (৪৩)।’
আরও পড়ুন:
- নিজ নির্বাচনী এলাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ঈদে ঘুরতে বেরিয়ে লাশ হলেন ২ বন্ধুসহ ৩ জন
- রাজধানীতে যাত্রীবাহী বাস চাপায় দুই নারীর প্রাণহানি
- ২০ বছর ধরে ‘নো কিস পলিসি’ মানছেন, কিন্তু কেনো?
- হঠাৎ টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড আলীয়াবাদ ও জল্লা গ্রাম
- কুয়াকাটা সৈকতে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
- হজের শেষ দিন পর্যন্ত সৌদি আরবে ৪৯ বাংলাদেশির মৃত্যু
- চরণ-উপাসনার সন্তানের নামকরণ রাজকীয়ভাবে অনুষ্ঠিত
