জার্মানির সংসদের নিম্নকক্ষে সাময়িক জ্বালানি-কর ছাড়ের অনুমোদন

জার্মানির সংসদের নিম্নকক্ষ বুন্ডেসটাগ চলতি বছরে দ্বিতীয়বারের মতো পেট্রোলের ওপর সাময়িক কর ছাড়ের অনুমোদন দিয়েছে। গতকাল শুক্রবার এ অনুমোদন দেয়া হয়।

এই ছাড়ের ফলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলোর মোট ২.৫ বিলিয়ন ইউরো (২.৮৫ বিলিয়ন ডলার) ব্যয় হবে। নিম্নকক্ষে অনুমোদনের পর, জার্মানির উচ্চকক্ষেও জ্বালানির মূল্যে ছাড়ের বিষয়টি পাস হবে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদমাধ্যম ডয়েচে ভেলে তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধের কারণে জার্মানিতে জ্বালানির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এ পরিস্থিতিতে নাগরিকদের সহায়তা করার লক্ষ্যে সরকার অক্টোবর মাসের শুরু থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত পেট্রোল ও ডিজেলের ওপর প্রতি লিটারে ০.১৭ ইউরো (০.২০ ডলার) কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে পেট্রোলের উচ্চমূল্যের প্রভাব কিছুটা লাঘব করতে গত এপ্রিলে মে ও জুন মাসের জন্য জ্বালানি কর ছাড়ের অনুমোদন দিয়েছিল সরকার। ছাড়ের কারণে সেই পর্যায়ে ১.৬ বিলিয়ন ইউরো ব্যয় বাড়লেও মে ও জুন মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছিল।

 

 

 

এনএএন টিভি