যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যে কোটিপতি ম্যাট বাসবিসকে বাস্তুহারা মনে করে ৯ বছর বয়সি এক বালক সাহায্যের জন্য এক ডলার ভিক্ষা দিয়েছে। অসহায়ের প্রতি বালকটির এমন দয়া দেখে মুগ্ধ ম্যাট।
মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, মার্চ মাসে লুইসিয়ানা অঙ্গরাজ্যের একটি কফি শপের সামনে দাঁড়িয়েছিলেন ম্যাট (৪২)। তার পরনে পায়জামা ছিল এবং চোখ বন্ধ ছিল। সে সময় কেলভিন ইলিস নামে ৯ বছর বয়সি এক বালক তার বাবার সাথে হেঁটে যাচ্ছিলেন। বালকটি ম্যাটের বিবর্ণ চেহারা দেখে তাকে ভুল করে বাস্তুহারা মনে করে। এজন্য তাকে সাহায্যের জন্য তার পকেট থেকে ডলারটি এগিয়ে দেয়।
এদিকে, ম্যাট কয়েকটি খেলার সরঞ্জামের আউটডোর কোম্পানির মালিক এবং তিনি কয়েক মিলিয়ন ডলার অর্থমূল্যের কয়েকটি আউটডোর কোম্পানি বিক্রি করেছেন। কোটিপতি ব্যবসায়ী তিনি। তবে সেদিন সকালে ম্যাটের বাসার ফায়ার অ্যালার্ম বেজে উঠায় তাড়াতাড়ি করে বাসা থেকে বেরিয়ে গেছিলেন তিনি। পরে একটি কফি শপের সামনে কফির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তিনি চোখ বন্ধ করে সকালের প্রার্থনা করছিলেন। পরে চোখ খুলতেই দেখেন একটি বালক তাকে অর্থ সহায়তা দিচ্ছে।
কেলভিন জানায়, তিনি কয়েকদিন ধরেই অসহায়কে সাহায্য করতে চেয়েছিল। সে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য এ অর্থ উপহার পেয়েছে। তাই হঠাৎ এমন কাউকে দেখেই সে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
তবে কেলভিনের এমন দয়ালু মনোভাবে মুগ্ধ ম্যাট এ জন্য তাকে উপহার হিসেবে একটি মোটরসাইকেল এবং ৪০ সেকেন্ডের জন্য একটি খেলা সরঞ্জামের দোকানে ছেড়ে দেয়। সেখান থেকে তার মনের মতো জিনিস কেনার সুযোগ দেয়।
