আগামী শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নয়াদিল্লিতে বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৈঠকে তিস্তাসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে।
মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্র সচিব বলেন, ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বৈঠকের সময় নির্ধারণ করেছি।
শেখ হাসিনা-মোদির বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের দ্বিপাক্ষিক অনেক ইস্যু আছে।
এসব নিয়ে আলাপ হবে। আমাদের কানেক্টিভিটি ইস্যু আছে, তিস্তার পানির কথা বলব।
তারপরে এনার্জি সিকিউরিটি, ফুড সিকিউরিটি নিয়ে আলাপ হবে।
মাসুদ বিন মোমেন বলেন, দুই দেশের মধ্যে এখন অনেক প্রজেক্টও আছে, সেগুলোর অগ্রগতি নিয়ে আলাপ হবে।
পুরো দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলাপ করার সুযোগ হবে না।
তারপরও যত গুরুত্বপূর্ণ ইস্যু আছে, সেগুলো নিয়ে আলাপ হবে।
জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী শুক্রবার (৮ সেপ্টেম্বর) নয়াদিল্লির উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৯-১০ নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন :
- সরকার এবার ‘ভুয়া’ নির্বাচন করতে পারবে না : রিজভী
- ফেনীতে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫
- চট্টগ্রামে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু
- বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি, ভারি বর্ষণের আভাস
- দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে ভালো নেই দেশের মানুষ : জিএম কাদের
- নরসিংদীতে বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ-২০২৩ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব চ্যাম্পিয়ন
- বাগেরহাটের মোরেলগঞ্জে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার
- ধোপাখোলায় ট্রেনের ধাক্কায় চাচা-ভাতিজার মৃত্যু
- গণতন্ত্রের নবজাগরণের স্বরূপ ফুটে উঠতে শুরু করেছে : রিজভী

Comments are closed.