সৌদিতে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এক ভারতীয় নাগরিককে হত্যার মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তারা।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,
হত্যার ঘটনায় আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ওই দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মূলত আর্থিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক। আর তাদের হাতে খুন হওয়া ব্যক্তি ভারতীয় নাগরিক।
ঘটনার দিন ওই ভারতীয় ব্যক্তিকে গাড়িতে করে একটি খোলা মাঠে নিয়ে যাওয়া হয়।
ওই ব্যক্তিকে সেখানে নিয়ে যাওয়ার পর পেছন থেকে কাপড়ের টুকরো দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এমনকি ওই ব্যক্তির মুখে কীটনাশক ছিটিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়।
এই হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে নিহত ব্যক্তির লাশও পুঁতে ফেলেন অভিযুক্তরা।
তবে পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়। তদন্তের পর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
এর পর আদালতে দোষী প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।
অভিযুক্তরা সুপ্রিম কোর্টে আপিল করলেও আগের রায় বহাল রাখা হয়।
এমনকি রাজকীয় আদেশ জারির মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় চূড়ান্ত বলে নির্দেশ দেওয়া হয়।
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান অঞ্চলে ওই ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
আরও পড়ুন :
- চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত
- দুই বিভাগে বৃষ্টির পাশাপাশি দেশজুড়ে কমতে পারে তাপমাত্রা
- মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে একই উপজেলায় বিএনপি নেতা ও ব্যবসায়ী খুন
- তালায় ভাইস চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- মাঃ মুফতি আব্দুল কাদের মোল্লার মিনার মার্কার উঠান বৈঠক, গনসংযোগ
- গাইবান্ধায় জীনের বাদশা ৬ মাসে হাতিয়ে নিয়েছে ৮ লাখ টাকা
- নির্বাচন কমিশনের আচারন বিধি মেনে নির্বাচন করবো : শামীম ওসমান
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা তলাবিহীন ঝুড়ি থেকে আকাশচুম্বী উর্ধ্ব গতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন
- কোনো পেশি শক্তি শান্তিপূর্ণ ভোটের বাঁধা হতে পারবে না – সরদার মুজিব
- জনগণ ভোট দিয়ে নির্বাচন বর্জনকারীদের মূখে কালিমা লেপন করবে : তথ্যমন্ত্রী
- নরসিংদীতে মহান বিজয় দিবসে আলোচনা সভা, দোয়া মাহফিল, বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- রেললাইনে দাঁড়িয়ে তরুণ–তরুণীর বাকবিতণ্ডা, ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু
- নরসিংদীর ইমপালস প্রেসক্রিপশন পয়েন্ট এর বনভোজন অনুষ্ঠিত
