স্ত্রীর জন্মদিন নেচে-গেয়ে ভাইরাল জাকারবার্গ!

মেটার সিইও মার্ক জাকারবার্গ নিজের স্ত্রী প্রিসিলা চ্যানের জন্মদিনে নাচার পর সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভিডিওতে দেখা যায়, চকচকে নীল রঙের জাম্পস্যুট পরে মঞ্চে নাচতেছেন জাকারবার্গ। মার্কিন তারকা বেনসন বুনের মতো একই পোশাক পরে পারফরম্যান্সই অনুকরণ করতে দেখা গেছে জাকারবার্গকে।

নিজের ইনস্টাগ্রামের পাতা থেকে সেই ভিডিও পোস্ট করেছেন জাকারবার্গ নিজেই। ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, স্ত্রীর ৪০ বছরের জন্মদিন একবারই আসে। পোশাকের জন্য বেনসনের নামও উল্লেখ করেছেন তিনি।

চলতি বছরে গ্র্যামির মঞ্চে দর্শকাসনে বসে থাকতে দেখা গিয়েছিল বেনসনকে। তার পরনে ছিল স্যুট-প্যান্ট। পকেট থেকে মাইক বার করে গাইতে শুরু করেন বেনসন। তারপর দুই তরুণী এসে তার স্যুট খুলে ফেলেন। প্যান্টটি খুলে হাওয়ায় উড়িয়ে দেন বেনসন নিজেই। স্যুটের তলায় চকচকে নীল রঙের বুকখোলা জাম্পস্যুট পরে থাকতে দেখা যায় তাকে। গান গাইতে গাইতে মঞ্চে উঠে পড়েন বেনসন।

এনএএন টিভি

Share this news as a Photo Card