১৮ কলম্বিয়ান বন্দিকে মুক্তি দিলো ভেনেজুয়েলা

দীর্ঘ আলোচনার পর বন্দি থাকা ১৮ জন কলম্বিয়ান নাগরিককে মুক্তি দিয়েছে ভেনেজুয়েলা। শুক্রবার (২৪ অক্টোবর) নিজ দেশে ফেরত পাঠানো হয় তাদের।

দুই দেশের সীমান্তবর্তী নর্তে দে সান্তান্দার সেতুতে প্রিয়জনদের সাথে দেখা হয় তাদের। তৈরি হয় আবেগঘন মুহূর্তের। সেখানে মুক্তিপ্রাপ্তদের স্বাগত জানান কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী রোসা ভিয়াভিসেনসিও।

তিনি জানান, ভেনেজুয়েলায় এখনও কিছু কলম্বিয়ান নাগরিক আটক রয়েছেন। তাদের ফিরিয়ে আনার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার আশ্বাসও দেন তিনি।

মুক্তিপ্রাপ্ত এসব কলম্বিয়ানদের এতদিন কোনো মামলা ছাড়াই আটকে রাখা হয়েছিল ভেনেজুয়েলায়। দেশটিতে এখনও বন্দি রয়েছে ৪০ জনেরও বেশি কলম্বিয়ার নাগরিক।

Share this news as a Photo Card