‘৪৭ ডিগ্রি তাপমাত্রা, রেড অ্যালার্ট’ জারি ভারতের দিল্লিতে

ভারতের দিল্লিতে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। তীব্র তাপপ্রবাহে এই অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, গতকাল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় দিল্লির দক্ষিণপশ্চিমাঞ্চলে ৪৭ দশমিক ৮ ডিগ্রি।

চলতি সপ্তাহেও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।
এ অবস্থায় ৫ দিনের জন্য ‘লাল সতর্কতা’ (রেড অ্যালার্ট) জারি করেছে দিল্লির রাজ্য সরকার। গতকাল সোমবার থেকে শুরু হয়েছে এই রেড অ্যালার্টের মেয়াদ।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, এই বছর দীর্ঘতর এবং আরও তীব্র তাপপ্রবাহের কবলে পরতে পারে দেশটি।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card