রহমতের শেষ দিন আজ

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) রোজার দশম দিন, ১৪৪৫ হিজরি। রহমতের দশদিনের শেষ দিন।

রহমতেরশেষ দিনে মুসলিম সম্প্রদায়ের অনুসারীদের জন্য মোবারক এ মাহিনায় বেশি বেশি করে কুরআন তেলাওয়াত, জিকির-আজকার, তাসবিহ-তাহলিল, তাহাজ্জুদ-নফল সালাত আদায় করা একান্ত জরুরী।

 

যতটুকু সময় আছে চেষ্টা করিুন আল্লাহর দয়া পাওয়ার। রহমতের শেষ সময়ে দান-সদগা বাড়িয়ে দেন অনেকেই। ফরজের পাশাপাশি নফল কাজগুলো বেশি বেশি আদায় করতে পারেন। হৃদয়কে নরম করে, চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছে নিজের জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য, আত্মীয়-স্বজনের জন্য, পাড়া-প্রতিবেশির জন্য, সমাজ ও রাষ্ট্রের জন্য রহমতের প্রার্থনা করতে পারেন।

 

মোনাজাতে বসে পড়ুন, ‘হে প্রভু তোমার রহমত তো আমাদের জন্যই, অনেক কিছু করতে পারিনি, চেষ্টা করেছি, তুমি দয়া কর। যেভাবে তোমার প্রিয় বান্দাদের করেছ।’ আল্লাহ রহমতের শেষ দিনে আমাদের দোয়াকে কবুল করুন। আমিন।