সদকাতুল ফিতর আদায়ের নিয়ম

গরিব-দুঃখীর মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেয়ার অন্যতম মাধ্যম সদকাতুল ফিতর।

সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। আবু সাঈদ খুদরি (রা.) বলেন,

আমরা এক সা (দুই হাতের কবজি একত্র করে চার খাবরিতে যে পরিমাণ খাবার ওঠে)

পরিমাণ খাদ্য অথবা এক সা পরিমাণ যব অথবা এক সা পরিমাণ খেজুর

অথবা এক সা পরিমাণ পনির অথবা এক সা পরিমাণ কিশমিশ দিয়ে সদকাতুল ফিতর আদায় করতাম। (বুখারি, হাদিস: ১৫০৬)

হাদিসের বর্ণনা অনুযায়ী দুই পরিমাপে পাঁচ জিনিস দিয়ে ফিতরা আদায় করা যায়।

আর তা হলো: গম, যব, কিশমিশ, খেজুর ও পনির। এগুলোর মধ্যে গমের পরিমাপ হলো অর্ধ সা আর বাকিগুলোর পরিমাপ এক সা।

যার যার সামর্থ্য অনুযায়ী যেকোনো একটি দিয়ে এ ফিতরা আদায় করতে পারবেন। বর্তমান বাজারমূল্য হিসেবে তা তুলে ধরা হলো–

গম/আটা: গম বা আটার পরিমাপ হবে অর্ধ সা, যা ৮০ তোলা সেরের মাপে ১ সের সাড়ে বারো ছটাক।

আর কেজির হিসাবে ১ কেজি ৬৫০ গ্রাম। তবে ন্যূনতম পূর্ণ ২ সের/কেজির মূল্য আদায় করা উত্তম ৷ যার বর্তমান বাজারমূল্য ১১৫ টাকা।

যব: যবের পরিমাপ হবে এক সা। কেজির হিসাবে ৩ কেজি ৩০০ গ্রাম। যার বর্তমান বাজারমূল্য ৩৯৬ টাকা।

কিশমিশ: এর পরিমাপও এক সা। কেজির হিসাবে ৩ কেজি ৩০০ গ্রাম। যার বর্তমান বাজারমূল্য ১ হাজার ৬৫০ টাকা।

খেজুর: এর পরিমাপ এক সা। কেজির হিসাবে ৩ কেজি ৩০০ গ্রাম। যার বর্তমান বাজারমূল্য ১ হাজার ৬৫০ টাকা।

পনির: পনিরের পরিমাপও এক সা। কেজির হিসাবে ৩ কেজি ৩০০ গ্রাম। যার বর্তমান বাজারমূল্য ২ হাজার ৬৪০ টাকা।

আরও পড়ুন:

এনএএন টিভি