সৌন্দর্যচর্চায় তেল এর উপকারিতা অতুলনীয়

সৌন্দর্যচর্চায় বিশেষ করে চুলের যত্নে যুগে যুগে সেরা হিসেবে খ্যাত নারকেল তেল ।

চুলের গোড়া শক্ত করে এই তেল। এ ছাড়া ত্বকে মালিশ করলেও উপকার পাওয়া যায়।

ত্বকের ব্লিচ হিসেবে নারকেল তেল যে ব্যবহৃত হতে পারে তা আমরা অনেকেই জানি না।

নারকেলতেল দিয়ে নিয়মিত মাসাজ করলে ত্বক উজ্জ্বল হয়। পিগমেন্টেশনের সমস্যা দূর করে।

এছাড়া চুলের গোড়ায় পুষ্টি জোগায়। সরিষারতেল গরম করে তালুতে লাগিয়ে ২০ মিনিট রেখে শ্যাম্পু করুন।

দেখবেন খুশকি একেবারেই সেরে যাবে। সরিষার তেল ত্বকে আর্দ্রতা জোগাতে পারে।

শীতে ফাটা ত্বকে এর মালিশ খুব উপকারী। শিশুর ত্বকেও খাঁটি সরিষার তেলের ম্যাসাজ অন্য রাসায়নিকযুক্ত তেলের তুলনায় নিরাপদ।

ঠাণ্ডার সময় উষ্ণতাও দেয় এই তেল। ঠাণ্ডা, কফ, মাথাব্যথা কমাতে সরিষার তেলের ম্যাসাজ উপকারী।

আরও পড়ুন: 

এনএএন টিভি

Share this news as a Photo Card