বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এরই মধ্যে ৪৯ দেশের ৩৫২০ জন বিদেশি মেহমান এখন ইজতেমা ময়দানে অবস্থান করছেন। আরও আসছেন বলে জানা গেছে।
শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্বের ৪৯টি দেশের ৩৫২০ জন বিদেশি মেহমান ইজতেমায় উপস্থিত হয়েছেন। ৪৯টি দেশের মধ্যে : ভারত, পাকিস্তান, কুয়েত, সৌদি আরব, আফগানিস্তান, জাপান, ওমান, কানাডা, মোজাম্বিক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, কিরগিজস্তান, সিঙ্গাপুর, ইতালি, জর্দান ও যুক্তরাজ্য অন্যতম। এদিকে বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের জন্য বিশেষ ব্যবস্থাগ্রহণ করেছে ইজতেমা কর্তৃপক্ষ।

বিদেশি মেহমানদের খিত্তাকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিদেশি খিত্তার পাশে পুলিশ, র্যাবসহ সব বাহিনীর উপনিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের থাকা-খাওয়া, যাতায়াত ও ভ্রমণের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
আরও পড়ুন :
- ইজতেমা ময়দানে এবার ৭০ জোড়া যৌতুকবিহীন বিয়ে
- ইজতেমা ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হলো দেশের বৃহত্তম জুমার নামাজ

Comments are closed.