-
গরমে আম খাচ্ছেন? ওজন না বাড়িয়ে খাওয়ার নিয়ম জেনে নিন
গ্রীষ্ম মানেই আমের মৌসুম। তবে অনেকেই ভাবেন—ডায়াবেটিস, ওজন বা হৃদ্রোগের কারণে আম খাওয়া কি ঠিক? সঠিক পরিমাণ ও সময় জানলে আম খাওয়া যেমন স্বাস্থ্যকর, তেমনই উপকারী।
বাংলাদেশের বাজারে ইতোমধ্যে নানা রকম ফলে ভরপুর। গাছপাকা রসালো আম উঠা শুরু হয়েছে। আম ক্যালেন্ডার অনুযায়ী, রাজশাহী বা চুয়াডাঙ্গার পর চাঁপাইনবাবগঞ্জের সুপরিচিত নানা জাতের আম সংগ্রহ শুরু হয়েছে। তবে পছন্দের তালিকায় সবার শীর্ষে থাকে আম। শুধু স্বাদ-গন্ধেই অতুলনীয় নয়, আম পুষ্টিগুণেও ভরপুর। আম অবশ্যই খাবেন, কিন্তু জানতে হবে কে কতটুকু খেতে পারবেন।
পাকা আমে প্রচুর পরিমাণে ক্যালরি, শর্করা, আমিষ, ভিটামিন এ, বিটা ক্যারোটিন, পটাশিয়াম ইত্যাদি থাকে। তাই, কাঁচা আমের তুলনায় আঁশযুক্ত পাকা আম শরীরের জন্য বেশি ভালো। এছাড়া পাকা আমে পর্যাপ্ত পরিমাণ আঁশ জাতীয় উপাদান পেকটিন থাকে, যা পাকস্থলীতে থাকা খাদ্যকে ভালোভাবে পরিপাক হতে সাহায্য করে।

১০০ গ্রাম আমে কী কী পুষ্টি আছে?
খোসা ও আঁটি ছাড়া ১০০ গ্রাম আমে থাকে:
৬৫-৭৫ ক্যালরি
১৭ গ্রাম শর্করা
ক্যালসিয়াম: ১৫ মিলিগ্রাম
লৌহ: ১.৫ মিলিগ্রাম
ভিটামিন-এ: ২২০০ মাইক্রোগ্রামের বেশি
পটাশিয়াম: ১০০ মিলিগ্রাম
ম্যাগনেশিয়াম: ১৬০ মিলিগ্রাম
লাইকোপেন: প্রায় ১২ মিলিগ্রাম
অপরদিকে, ১০০ গ্রাম ভাতে থাকে ১২৫ ক্যালরি ও প্রায় ২৫ গ্রাম শর্করা। অর্থাৎ, ক্যালরিতে ভাত বেশি হলেও পুষ্টিগুণে এগিয়ে আম।
আরো পড়ুন,ঢামেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা,শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি
গরমে আম খাবেন কীভাবে?
✅ সকালের নাশতায়:
যদি আপনার নাশতায় ৭০ গ্রাম রুটি, একটি ডিম ও এক বাটি সবজি থাকে, তাহলে এর পরিবর্তে আপনি খেতে পারেন ২৫০-৩০০ গ্রাম আম (২-৩টি মাঝারি আম)। তবে একসঙ্গে রুটি বা ভাত নয়—শুধু আম।
✅ মধ্য সকাল বা বিকেলে:
এই সময়ে অল্প পরিমাণে আম খাওয়া যাবে। তবে খালি পেটে আম খেলে গ্যাস্ট্রিক হয়—এটা ভুল ধারণা।
✅ দুপুরের খাবারে:
ভাত বা রুটির জায়গায় নির্দিষ্ট পরিমাণ ক্যালরির আম খাওয়া যেতে পারে। ভাত/রুটি + আম নয়।
ওজন ও সুগার নিয়ন্ত্রণে মেনে চলুন এই নিয়মগুলো /যেসব ভুল এড়িয়ে চলবেন:
🚫 আম দিয়ে রুটি, ভাত বা মুড়ি খাবেন না
🚫 বিকেলের পর আম খাবেন না
🚫 জুস করে খাওয়া নয়—চিবিয়ে খান
🚫 হৃদ্রোগ, উচ্চ ট্রাইগ্লিসারাইড বা কিডনি রোগে আগে চিকিৎসকের পরামর্শ নিন
🚫 ওজন কমাতে চাইলে অন্য শর্করা কমিয়ে আম খান
শিশুদের জন্য:
শিশুর বয়স, ওজন, উচ্চতা ও স্বাস্থ্যের অবস্থার ওপর ভিত্তি করে আম খাওয়ানো উচিত। প্রয়োজনে পুষ্টিবিদের পরামর্শ নেওয়া জরুরি।
আম শুধু স্বাদে নয়, পুষ্টিতেও ভরপুর। তবে বুঝে, সময় মতো, পরিমিত খেলে তবেই মিলবে এর স্বাস্থ্য উপকারিতা।
