তিন ঘণ্টায় রেলের পশ্চিমাঞ্চলের সাড়ে ১২ হাজার টিকিট বিক্রি

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ রবিবার সকাল ৮টায়। এই সময়ে বিক্রি শুরু হয় পশ্চিমাঞ্চলের টিকিট। পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পশ্চিমাঞ্চলের ১২ হাজার ৬০০ টিকিট বিক্রি হয়েছে।

আজ রবিবার এক ব্রিফিংয়ে এ কথা জানান ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী বেলা ১১টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের ট্রেনের ১২ হাজার ৬০০ টিকিট বিক্রি হয়েছে। এই অঞ্চলের মোট আসন সংখ্যা প্রায় ১৬ হাজার। সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রায় ১৫ লাখ সাবস্ক্রাইবার টিকিটের জন্য ওয়েবসাইটে হিট করেছে। এবার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে। কাউন্টার থেকে কোনো টিকিট প্রিন্ট করা হচ্ছে না। এবারে প্রথম ওটিপি সিস্টেম চালু করা হয়েছে, টিকিট যার ভ্রমণ তার নিশ্চিত করতে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card