২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে ৫৮৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯০ এবং হাম উপসর্গ নিয়ে মারা গেছে ৪৯৫ শিশু। এছাড়া, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ৫৩ শিশু। একই সময়ে ১ হাজার ৩২৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

এদিকে, এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৪৯ শিশু আর সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৯৩৬।