অস্বাভাবিক উচ্চ রক্তচাপকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ।
নওগাঁয় র্যাব হেফাজতে সুলতানা জেসমিনের (৪৫) মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ।
মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এ প্রতিবেদন দাখিল করা হয়েছে।
ময়নাতদন্ত প্রতিবেদনের ওপর আজই শুনানি হওয়ার কথা রয়েছে।
এসময় র্যাবের যে সব কর্মকর্তাদের তালিকা চাওয়া হয়েছে তাও দাখিল করা হবে বলে জানা গেছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের নামের তালিকা জমা দিতে সোমবার আদেশ দেন উচ্চ আদালত।
আশ্বাস দেন ময়নাতদন্ত ও সুরতহাল রিপোর্ট দেখে ন্যায় বিচারের।
হাইকোর্ট বলেছিলেন, জনগণ ন্যায় বিচারের দিকে চেয়ে আছে।
গত ২৪ মার্চ নওগাঁয় র্যাবের হাতে আটকের পর সুলতানা জেসমিন নামে ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
গত ২২ মার্চ আনুমানিক বেলা ১১টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
এরপর শনিবার দুপুরের দিকে সুলতানার লাশ বুঝে পায় তার পরিবার।
এর আগে নওগাঁ শহর থেকে আটকের পর র্যাবের হেফাজতে সুলতানা জেসমিন (৪৫) নামের এক নারীর মৃত্যুর ঘটনায়,
পুলিশের সুরতহাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারের ময়নাতদন্তের প্রতিবেদন তলব করেন হাইকোর্ট।
সংশ্লিষ্টদের মঙ্গলবারের মধ্যে এসব প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আরো পড়ুন :
- প্রিয়াংকা গান্ধীর বক্তব্য নিয়ে এবার খোঁচা দিলেন বিবেক
- সারাদিনে শরীর এর ক্লান্তি দূর করতে পানীয় পান
- ভারতের জনপ্রিয় গায়িকা রুচিস্মিতার রহস্যজনক মৃত্যু
- নওয়াজ সমঝোতার প্রস্তাব পাঠালো আলিয়াকে, কিন্তু কেন?
- নরসিংদীর সাবেক এমপি সামসুদ্দীন আহমেদ এছাক’র মৃত্যুবার্ষিকী
- যুক্তরাষ্ট্রসহ যে কোনো শত্রু ধ্বংস করার অস্ত্র রাশিয়ার আছে
- চীনের বৃহত্তম জেডিডটকম বাংলাদেশে ব্যবসার প্রস্তাব দিয়েছে
- সুপ্রিমকোর্টে বার নির্বাচন: পুলিশি হামলার ঘটনা তদন্তে রিটের আদেশ বুধবার
- মুন্সীগঞ্জের কুমারপাড়ায় ব্যস্ততা বেড়েছে নববর্ষ সামনে রেখে
- সালমান খানকে হত্যার হুমকি দেওয়া যুবক গ্রেফতার
- কালীগঞ্জে সড়কে ঝরল স্বামী-স্ত্রীর প্রাণ
- স্থপতি ইমতিয়াজ হত্যায় তিন জেলা থেকে গ্রেফতার ৩
- সাতক্ষীরায় গৃহবধূ হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
- কক্সবাজারে তৈরি হচ্ছে দেশের প্রথম আইকনিক রেলস্টেশন
- কম দামি খেজুরই এবার ইফতারে ভরসা নিম্ন আয়ের মানুষদের
- ১৪ নারী কে বিয়ে করা হারাম
- স্ত্রী-ভাইয়ের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা নওয়াজের
- আয়ারল্যান্ডের ভয় নেই টাগারদের নিয়ে
