আগামী ২১শে ফেব্রুয়ারী খোকসায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্ভোদন

ঐতিহ্যবাহী কুষ্টিয়ার খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আগামী ২১ শে ফেব্রুয়ারী রোজ শুক্রবার, সকাল ১০ টায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে।

উদ্ভোদনী খেলায় কুমারখালী ক্রিকেট একাদশ বনাম রাজবাড়ী ক্রিকেট একাদশ অংশগ্রহণ করবে। এখেলায় ৮টি দল অংশগ্রহণ করবে।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম।

সার্বিক সহযোগিতায় ও শুভেচ্ছান্তে থাকবেন, খোকসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাধারন সম্পাদক খোকসা যুবসংঘ ও পাঠাগার নাফিজ আহম্মেদ খান রাজু।

আয়োজনেঃ খোকসা যুবসংঘ ও পাঠাগার। উক্ত খেলায় আপনার উপস্থিতি ও সহযোগিতা টুর্নামেন্টকে আরো প্রানবন্ত করে তুলবে।

 

এনএএন টিভি