আজ রোববারও (১ জুন) সকাল সাড়ে দশটা থেকে নগর ভাবনের সামনে অবস্থান নিয়ে তারা অবিলম্বে আদালতের রায় মেনে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি জানাতে থাকে। সে সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার পদত্যাগ চেয়ে স্লোগানও দেন নগর ভবনের সামনে অবস্থানরত বিএনপি নেতা ইশরাকের সমর্থকারীরা এ বিক্ষোভ করেন।
এর আগে, ইশরাককে মেয়রের শপথ পড়ানোর দাবিতে টানা নগর ভবনের পাশাপাশি মৎস্য ভবন মোড় ও কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা।
তাদের এসব কর্মসূচির কারণে নগর ভবনে অবস্থিত স্থানীয় সরকার বিভাগও ১৫ মে থেকে বন্ধ। এর ফলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াও সেদিন থেকে নগর ভবনে অফিস করতে পারছেন না।
এর আগে, ১৪ মে থেকে ঢাকাবাসী ব্যানারে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ইশরাকের সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা। পরে ২৪ মে (শনিবার) আন্দোলনকারীরা আবার নগর ভবনে অবস্থান নেন।
