ঢাকা মহানগর দায়রা জজ আদালতে প্রাঙ্গণে ককটেল হামলার মূল পরিকল্পনাকারী বোমা বিশেষজ্ঞ মুকিত ওরফে বোমা মাওলানাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার ডিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে, মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল হামলার মূল পরিকল্পনাকারী,
বোমা বিশেষজ্ঞ মুকিত ওরফে বোমা মাওলানাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বোমা বানানোর উপাদান উদ্ধার করা হয়েছে।
গত ২০ নভেম্বর বিকেল ৪টার দিকে যুগ্ম মহানগর দায়রা জজ-২ আদালতের সামনে ও মহানগর আদালতের হাজতখানার সামনে এ ককটেল হামলার ঘটনা ঘটে।
তবে এতে কেউ হতাহত হননি। যদিও সে সময় পুরো আদালতের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পেছানোর পরই আদালত প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে।
ওই সময় আদালতে প্রাঙ্গণে উপস্থিত ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন,
এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। মির্জা ফখরুলের জামিন শুনানির পেছানোর পরই এমন ঘটনা ঘটল।
হয়তো রাষ্ট্রপক্ষ কিংবা সরকারকে ভয় দেখাতে এ ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।
তবে আদালত প্রাঙ্গণে এমন ঘটনা কাম্য নয়। এখানে কেউ হতাহত হতে পারতেন।
আরও পড়ুন :
- চা বাগানে অজ্ঞাত নারীর পোড়া লাশ
- তেজগাঁওয়ে ট্রেনের আগুনের ঘটনায় কয়েকজন নজরদারিতে : র্যাব
- মানিকছড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য অঞ্চলে বন্ধ করতে নৌকার বিকল্প নেই
- কুড়িগ্রামে মরিয়ম চক্ষু হাসপাতাল ও সিডিডি’র যৌথ আয়োজনে এনজিও প্রতিনিধিদের সমন্বয় সভা
- তালায় ভাইস চেয়ারম্যান কাপ ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- মিজানুর রহমান চৌধুরীর ঈগল মার্কার ব্যাপক গনজোয়ার দেখা দিয়েছে
- নির্বাচন কমিশনের আচারন বিধি মেনে নির্বাচন করবো : শামীম ওসমান
- মাঃ মুফতি আব্দুল কাদের মোল্লার মিনার মার্কার উঠান বৈঠক, গনসংযোগ
- অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে পলাতক দল : ওবায়দুল কাদের
- গাইবান্ধায় হরতাল সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল যানবাহন ভাংচুর
- নির্বাচন কমিশনের আচারন বিধি মেনে নির্বাচন করবো : শামীম ওসমান
- কোনো পেশি শক্তি শান্তিপূর্ণ ভোটের বাঁধা হতে পারবে না – সরদার মুজিব
- জনগণ ভোট দিয়ে নির্বাচন বর্জনকারীদের মূখে কালিমা লেপন করবে : তথ্যমন্ত্রী
- আড়াই হাজার উপজেলা আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধীত সভা

Comments are closed.