‘একটি প্রজন্ম স্বাধীনতা কীভাবে হয়েছিল, সেটা ভুলতে বসেছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন, তারপর থেকে আবারও দেশের চাকা স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়েছে।’
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
আজ রবিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় রাজধানীর রমনায় পুলিশ অফিসার্স মেসে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ কথা বলেছেন।
আরও পড়ুন: বিএসটিআই মিরপুরের শাহ আলী মার্কেটে এ অভিযান চালায়
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করায় আইজিপি ধন্যবাদ জানান।
আরও পড়ুন: স্বাধীনতার লক্ষ্য অর্জনে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, জাতিকে আমাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানানোর জন্য বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু কর্নার স্থাপন শুরু করেছি।
আজকে আমাদের পুলিশ অফিসার্স মেসে স্থাপন করা হয়েছে।
আরও পড়ুন: গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী
এর মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং নবীন কমকর্তা ও তাদের পরিবার যারা এখানে আসবেন, তারা দেখবেন বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করার মাধ্যমে।’
আইজিপি বলেন, ‘আগামী প্রজন্মের শিশুরা বঙ্গবন্ধু কনার পরিদর্শনের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও কোন চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সেই সম্পর্কে তাদের জানার আগ্রহ সৃষ্টি হবে।’
আরও পড়ুন: মাদক কাণ্ডে সিরিজ থেকে বাদ পড়লো কোরিয়ান অভিনেতা
পরে বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন আইজিপি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Comments are closed.