এনসিপি ডেকেছে জরুরি সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে । এতে দেশের সমসাময়িক বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে দলটি।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রমুখ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

 

এনএএন টিভি

 

Share this news as a Photo Card