এবারের বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে –অর্থমন্ত্রী

বাজেট পূর্ব প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, শুধু শুধু অতিরিক্ত বড় বাজেট নয়,অকারণে অর্থের পরিমাণ বাড়িয়ে লাভ নেই। তাই বাজেটের আকার কমিয়ে আনা হয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে এবারের বাজেট।বৃহস্পতিবার (৬ জুন) সকালে তিনি এসব কথা বলেন।

স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট উত্থাপন হতে যাচ্ছে এটি। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। এটি হবে তার প্রথম বাজেট ঘোষণা এবং আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট।

আজ বিকাল ৩টায় সংসদে তিনি প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রস্তাবিত বাজেটের আকার হবে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাকি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকবে। ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card