কাল খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। সংবাদ সম্মেলনে কথা বলবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কথা বলবেন দলের মহাসচিব।

এনএএন টিভি

Share this news as a Photo Card