গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। তিনি এখন ঢাকার ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার।
তিনি বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত পরশু হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরে তাকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে আনা হয়। যদিও তাকে আইসিইউতে নিতে হয়নি, তবে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।
কিডনিজনিত সমস্যার কারণে সপ্তাহে ৩ দিন তার ডায়ালাইসিস করাতে হয়। কোভিডের পরে তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল। সবমিলিয়ে তার শারীরিক অবস্থা বেশ গুরুতর।’
গণস্বাস্থ্য কেন্দ্রের ওই পোস্টে বলা হয়, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ।
আমাদের চিকিৎসকসহ দেশের অন্যান্য চিকিৎসকরা তাঁর চিকিৎসার দেখভাল করছেন। এই মূহুর্তে সকলের দোয়া খুবই দরকার।
গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে দেশবাসীর কাছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। চিকিৎসকরা তার সার্বক্ষণিক দেখভাল করছেন।
আরও পড়ুন:
- বঙ্গবাজারে এবার বরিশাল প্লাজায় আগুন
- বঙ্গবাজার এলাকার মালেকা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
- মাদক সেবনে বাধা দেওয়ায় নারীসহ ১৫ জনকে কুপিয়ে জখম
- ৬ লাখ টন ইলিশ উৎপাদন বারবে জাটকা সুরক্ষা দিলে
- ঈদযাত্রা ১৭ এপ্রিল থেকে বিমানবন্দরে থামবে না যেসব ট্রেন
- ঢাকার চেয়ে কুমিল্লার বাতাসে বেশি ‘বিষ’
- চট্টগ্রামে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- যৌতুকের জন্য স্ত্রী নির্যাতন, দেবর গ্রেফতার
- সকালে আর্জেন্টিনা পেরুর মুখোমুখি হয়
