রাজধানী ঢাকা সহ দেশের সব মহানগরীর থানা এবং উপজেলা পর্যায়ে আজ দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি করবে বিএনপি।
১০ দফা দাবিতে আজ শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালিত হবে।
এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দলের সাবেক সংসদ সদস্য ও জেলার শীর্ষস্থানীয় নেতারা অংশ নেবেন।
এদিকে, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সমমনা বিভিন্ন দল ও জোটগুলোও এই কর্মসূচি পালন করবে।
ঢাকা রাজধানীতে কর্মসূচি পালন করবে যুগপৎ আন্দোলনে থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, গণফোরাম ও পিপলস পার্টি এবং সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট।
শুক্রবার বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিটা থানা বিএনপিকে নিজ নিজ থানার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালন করার জন্য নির্দেশনা দিয়েছে দলটি।
আরও পড়ুন:
- গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ডা. জাফরুল্লাহ চৌধুরী
- তথ্য মন্ত্রী বিএনপি মহাসচিবের বক্তব্য নিয়ে যা বললেন
- বিএনপি নেতাদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল
- বঙ্গবাজার এলাকার মালেকা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
- বঙ্গবাজার এলাকার মালেকা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
- মাদক সেবনে বাধা দেওয়ায় নারীসহ ১৫ জনকে কুপিয়ে জখম
- ঈদযাত্রা ১৭ এপ্রিল থেকে বিমানবন্দরে থামবে না যেসব ট্রেন
- ৬ লাখ টন ইলিশ উৎপাদন বারবে জাটকা সুরক্ষা দিলে
- বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে বিএনপি জড়িত কি না, প্রশ্ন সেতুমন্ত্রীর
- সম্প্রতি হুমকির মুখে বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান খান
- রাতে ফেসবুকে ‘বিদায়’ লিখে ঢাবি ছাত্রলীগ নেতার পোস্ট
