সম্প্রতি জীবন নিয়ে প্রায়ই খুনের হুমকি পাচ্ছেন সালমান খান। যার ফলে তার নিরাপত্তা যাতে একেবারে নিশ্ছিদ্র হয়, সেই ব্যবস্থাই করা হলো এবার।
গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের পক্ষ থেকে হুমকি আসার পরই সালমান খানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। শুধু একবার নয়,
সম্প্রতি একাধিকবার ই-মেইলে এবং চিঠির মাধ্যমে এই অভিনেতাকে হুমকি দেওয়া হয়েছে।
এরপর থেকেই আঁটসাঁট করা হয়েছে তার নিরাপত্তা। তার সুরক্ষাই এখন সব থেকে গুরুত্বপূর্ণ পরিবার-পরিজনের কাছে।
এর মাঝেই এবার সালমান কিনলেন বুলেটপ্রুফ গাড়ি নিসান পেট্রল এসইউভি।
এখনো পর্যন্ত ভারতীয় বাজারে আসেনি এই গাড়ি।
তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে ইতোমধ্যেই পাওয়া যাচ্ছে এই গাড়িটি। ইতোমধ্যেই এই গাড়ি করেই নিজের আসন্ন ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’-এর প্রচারে যাচ্ছেন ভাইজান।
ভারতীয় মুদ্রায় গাড়িটির মূল্য প্রায় ৪৫.৮৯ লাখ টাকা।
বুধবার মায়ানগরীতে একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সাংবাদিক বৈঠকে হাজির হন সালমান।
সেখানেই সালমানকে খুনের হুমকি প্রসঙ্গে প্রশ্ন করা হলে জবাব দেন অভিনেতা।
হাসিমুখে সালমান বলেন,
আমি সবার ভাইজান নই, কারও কারও আবার ‘জান’ও আমি।
তিনি বলেন,
আমি তাদের জন্য ভাইজান, যারা আমার ভাইয়ের মতো এবং যাদের আমি বোন হিসেবে দেখি।
স্বাভাবিকভাবেই অভিনেতার এ উত্তরে সাংবাদিক বৈঠকে হাসির রোল ওঠে।
আরও পড়ুন:
- বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে বিএনপি জড়িত কি না, প্রশ্ন সেতুমন্ত্রীর
- রাতে ফেসবুকে ‘বিদায়’ লিখে ঢাবি ছাত্রলীগ নেতার পোস্ট
- কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত
- কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত
- মেঘনা নদীর কচুরিপানার অভয়ারণ্য অবস্থা নৌপথের
- রাতে ফেসবুকে ‘বিদায়’ লিখে ঢাবি ছাত্রলীগ নেতার পোস্ট
- চকরিয়ায় সিএনজি গাড়ি থেকে তিন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
- সন্ধ্যায় ভৈরব নদে পাওয়া গেল দুই ভাই এর লাশ
- হজ নিবন্ধনের সময় ১১ এপ্রিল পর্যন্ত বাড়লো
- ভারতে চালু হচ্ছে অ্যাপলের প্রথম বিক্রয়কেন্দ্র
- অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- রায়পুরায় বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- অনলাইনে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- ঢাবি জসিম উদ্দীন হলে নতুন প্রভোস্ট অধ্যাপক
- বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে নগদ
- ইসরায়েলে মুসল্লির ওপর হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
- ঈদুল ফিতরে ট্রেনের অগ্রিম টিকিট শুরু হতেই শেষ
- পোড়া চাদর কিনে ব্যবসায়ীদের পাশে দাড়ালেন প্রতিমন্ত্রী
