ইসরায়েলে মুসল্লির ওপর হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে মুসল্লিদের ওপর ইসরায়েলে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গতবুধবার ভোরে নামাজের সময়

দখলদার ইসরায়েলি বাহিনীর পবিত্র আল-আকসা মসজিদে নিরীহ মুসল্লি ও বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা চালিয়েছে।

ইসরায়েলি বাহিনীর এসব মৌলিক রীতি নীতি, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের জন্য বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, বাংলাদেশ বিশ্বাস করে যে ধর্মের স্বাধীনতাকে একটি মৌলিক মানবাধিকার হিসেবে ধরে রাখতে হবে।

বিশেষ করে, পবিত্র রমজান মাসে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার নিশ্চিত করতে হবে।

অধিকৃত ভূখণ্ডে আন্তর্জাতিক রীতিনীতির বিরুদ্ধে বারবার এ ধরনের সহিংসতা বন্ধে টেকসই ব্যবস্থা নেওয়ার জন্যও বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ একটি সার্বভৌম ও স্বাধীন আবাসভূমির জন্য ফিলিস্তিনের জনগণের অবিচ্ছেদ্য অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে।

‘দুই রাষ্ট্র সমাধানের’ ভিত্তিতে ফিলিস্তিনে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করে।

আরও পড়ুন:

এন এ এন টিভি