নরসিংদীর রায়পুরায় প্রবীণ রাজনীতিবিদ ও রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী আশরাফুল আজীজকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
গতকাল শুক্রবার বাদ জুম্মা নরসিংদীর রায়পুরায় গার্লস স্কুলের মাঠে উপজেলা প্রশাসনের উপজেলা
সহকারী কমিশনার শফিকুল ইসলাম এর গার্ড অব অনার এবং হযরত মাওলানা মাসুদুর রহমান এর মাধ্যমে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার নিজ বাসভবনে ইন্তোকাল করেন।
তিনি রাজনৈতিক বর্নাঢ্য জীবনে গুরুদয়াল কলেজে রাষ্ট্রপতি আবদুল হামিদ খান ভিপি এবং তিনি জিএস হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
১৯৭৩ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করেন।
পরবর্তীতে উপজেলা বিএনপির দীর্ঘ সময় সভাপতির দায়িত্ব পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন,
বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও গত জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে
প্রতিদ্ধন্ধিতাকারী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল,জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মঞ্জুর এলাহী,
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল,বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ জামাল আহমেদ চৌধুরী,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূইয়া,
সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনূছ আলী ভূইয়া, মিজানুর রহমান চৌধুরী, রায়পুরা পৌরসভার মেয়র জামাল মোল্লা,
সাবেক মেয়র আব্দুল কুদ্দুছ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফায়জুর রহমান চেয়ারম্যান, আহবায়ক সদস্য জাহাঙ্গীর আলম বাদল,
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী হযরত আলী ভুইয়া, সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহমান খোকন,
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী,
সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল হক ও সহ-সভাপতি ফখরুল ইসলাম,
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব,
সাংগঠনিক সম্পাদক মোজাফর আলী,উপজেলা বিএনপির নেতা জহিরুল হক আপেল ও ক্রীড়া সম্পাদক আব্দুল বাতেন,
প্রচার প্রকাশনা সম্পাদক ফরিদ উদ্দিন,
উপজেলা বিএনপি নেতা আব্দুল মোমেন ও আব্দুল মোনেম বাবলু, উপজেলা বিএনপি নেতা আব্দুল বাছেদ,
উপজেলা কৃষকদলের সদস্য সচিব আহসান উল্লাহ কমিশনার, উপজেলা বিএনপি নেতা উসমান মিয়া,উপজেলা যুবদল সাবেক আহবায়ক আমজাদ হোসেন আলতাফ প্রমূখ।
মৃত্যূকালে তিনি স্ত্রী,২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন
