জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সাথে সরকারের সম্পর্ক নেই: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ। এর সাথে অন্তর্বর্তী সরকারের কোনও সম্পর্ক নেই।

রবিবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এই প্রসঙ্গে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ঘোষণা না হওয়া পর্যন্ত বিষয়টি আমাদের কাছে স্পষ্ট নয়।

সচিবালয়ের অগ্নিকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। তদন্তের স্বচ্ছতা নিশ্চিতে প্রয়োজনে আলামত দেশের বাইরেও পাঠানো হবে।

প্রসঙ্গত, আজ রবিবার সকালে এক সংবাদ সম্মেলনে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করার কথা জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলে জানায় সংগঠনটি।

এনএএন টিভি

 

Share this news as a Photo Card