জেলা পুলিশ নীলফামারীর মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকালে। সকাল ১০টা ৩০ মিনিটে পুলিশ লাইন্স ড্রিল সেডে কল্যাণ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা পুলিশের পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান।

সভায় পুলিশ সুপার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের কল্যাণসংক্রান্ত সমস্যা ও সুবিধা–অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, পেশাগত দায়িত্ব পালন, জনসেবায় আন্তরিকতা ও আধুনিক পুলিশিংয়ের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অতঃপর দুপুর ১২টা ৩০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আইন-শৃঙ্খলা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা। সভায় অক্টোবর ২০২৫ মাসের থানা-ভিত্তিক অপরাধ পরিসংখ্যান উপস্থাপন করা হয় এবং সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এনএএন টিভি  / ওমর ফারুক