যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবেলায় কাজ করছে সরকার। এ কথা জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন আশা করেন, সরকারের গৃহীত পদক্ষেপে কোনো সংকট তৈরি হবে না।
আজ বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সরকারের এক মাস পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, জ্বালানি সংকটের কারণে অস্থিরতা তৈরি হয়েছে। সেটি সরকারের মধ্যে চাপ সৃষ্টি করেছে। সংকট মোকাবেলায় জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, দাম বাড়বে ভেবে কোনো কোনো পাম্পমালিক তেল মজুদ করার চেষ্টা করছে।
সরকার বিষয়টি নিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি আশ্বাস দেন, তেলের দাম বাড়ানো হবে না। তাই যারা মজুদ করছে, তারা লাভবান হবে না।
