প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৪৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৮৯ জন, ঢাকা বিভাগে ১২২ জন, খুলনা বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, বরিশাল বিভাগে ১২৫ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ছয়জন ও সিলেট বিভাগে চারজন ভর্তি হয়েছেন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ বছর এখন পর্যন্ত ১৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৭ হাজার ৮৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
