গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৫৬ জন রোগী। তবে এ সময়ের মধ্যে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আজ (বুধবার, ২০ আগস্ট) এ তথ্য জানানো হয়।
বিভাগওয়ারি রোগী ভর্তির সংখ্যা:
.ঢাকা মহানগর: ১১৭ জন
-
.ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৬০ জন
-
.চট্টগ্রাম: ৬৮ জন
-
.বরিশাল: ৬০ জন
-
.খুলনা ও রাজশাহী: ২০ জন করে
-
.সিলেট: ৭ জন
-
.ময়মনসিংহ: ৪ জন
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ২৭,৪৭১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এডিস মশাবাহিত এই রোগে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১০৫ জন, যার মধ্যে ৬২ জন পুরুষ এবং ৪৩ জন নারী।
