রাষ্ট্রপতির আদেশক্রমে প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল এস এম কামরুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দের জন্য (বেসামরিক কর্মকর্তা/কর্মচারী ব্যতীত) ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫’ নামে একটি বেতন কমিটি গঠনে অনুমোদন প্রদান করেছেন।
৯ সদস্যের কমিটিতে সভাপতি করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫’ সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে নিজস্ব নীতি ও পদ্ধতি অনুসরণ করবে। প্রয়োজনে দেশের যে কোন সংস্থার কাছে যে কোন তথ্য চাইতে পারবে এবং যে কোন ব্যক্তি বা সংস্থার সহায়তা নিতে পারবে। এ ছাড়া কমিটি প্রয়োজনে তিন বাহিনীর জন্য পৃথক পৃথক তিনটি সাব-কমিটি গঠন করে তাদের সুপাারিশ বিবেচনা করতে পারবে এবং সশস্ত্র বাহিনীর যে কোনো সদস্যকে প্রয়োজনে এই কমিটি/সাব-কমিটির সাথে সংযোজন করতে পারবে।
সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন কমিটিতে মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, রিয়ার অ্যাডমিরাল মো. জহির উদ্দিন, এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, ব্রিগেডিয়ার জেনারেল অং চ ছা মং, এয়ার কমডোর জামিল উদ্দিন আহম্মদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিলিয়া শারমিন এবং ক্যাপ্টেন মো. তৌহিদ সাগরকে সদস্য করা হয়েছে।

One Reply to “নতুন বেতন নির্ধারণে প্রতিরক্ষা বাহিনীর কমিটি গঠন”
Comments are closed.