দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন ভোটার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এতে সারা দেশে মোট ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন।
রোববার দুপুরে অনুষ্ঠানিকভাবে নতুন ভোটার তালিকা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতিবছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। তবে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি কমিশন ।
খসড়া তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন। নারী ভোটার ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন।
দেশের প্রতিটি উপজেলা ও থানা নির্বাচন কার্যালয়ে এ তালিকা থাকবে। খসড়া তালিকায় বিদেশী ভোটার, মৃত ভোটার, জাল ভোটারের উপস্থিতির বিরুদ্ধে আপত্তি জানানো যাবে।
আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন । এ তালিকা ধরেই হবে আগামী উপজেলা নির্বাচন।
আরও পড়ুন :
- ‘আ.লীগের কাছে ক্ষমতা ভোগের বস্তু নয়’ : প্রধানমন্ত্রী
- ছাত্রসেনার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
- ঢাবি শিক্ষার্থী জয়নবের মৃত্যুতে বাড়িতে শোকের ছায়া
- অপহরণের পর যুবককে নির্যাতন, পৌনে ২ লাখ টাকা মুক্তিপণ আদায়
- এমডব্লিউসি তে অংশ নিলে বার্সেলোনায় সফরের সুযোগ দিচ্ছে হুয়াওয়ে
- বাণিজ্যমেলার মূল উদ্দেশ্য গার্মেন্টসের ওপর নির্ভরতা কমানো: বাণিজ্য প্রতিমন্ত্রী
- দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
- মাঝ আকাশে ঢাকা গামী বিমানযাত্রীর মৃত্যু, কলকাতায় জরুরি অবতরণ

Comments are closed.