পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর।
আজ বুধবার বেলা ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মার্কিন এই কূটনীতিক জানান, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ও ভালো হয়েছে।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেন এস পল কাপুর।
এছাড়াও পল কাপুর অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ও করবেন তিনি।
মঙ্গলবার (৩ মার্চ) দুই দিনের সফরে রাতে ঢাকায় এসেছেন পল কাপুর। বিএনপি সরকার গঠনের পর ওয়াশিংটন থেকে এটিই যুক্তরাষ্ট্রের প্রথম কোনো দ্বিপক্ষীয় সফর।
