মতিউর দম্পতির সম্পদের তথ্য চেয়ে সাব রেজিস্ট্রি অফিসে দুদকের চিঠি

কোরবানির ঈদে ছেলের ছাগলকাণ্ডে আলোচনায় এসে পদ হারিয়ে লাপাত্তা হয়ে যাওয়া এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী-সন্তানদের নামে কোন এলাকায় জমির পরিমাণ কত, তা জানতে দেশের সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন।।

জানা গেছে, এই কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের জ্ঞাত আয় বহির্ভূত ক্রয়কৃত কোনো জমি আছে কিনা, সেটি জানতেই এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সম্প্রতি ঈদুল আযহার আগে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকায় ছাগল কেনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এর প্রেক্ষিতেই এনবিআরের এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে।

এনএএন টিভি