মহেশখালীতে ৪টি অস্ত্র ও গুলিসহ একজন আটক।

মহেশখালীতে ৪টি অস্ত্র ও গুলিসহ একজন কে গ্রেফতার করেছে পুলিশ, ০১ ডিসেম্বর ২০২৪ রাত অনুমান সাড়ে ৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নেত্রীত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত), এসআই আসাদুর রহমান, এসআই আল আমিন ও এসআই মহসীন-সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। এই সময় সাজেদ (২৬) নামে একজন কে আটক করা হয়, আটক সাজেদ বড় মহেশখালী বড় ডেইল শুক্কুর আলী ছেলে।
পুলিশ পরিদর্শক (তদন্ত), এসআই আসাদুর রহমান এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এনএএন টিভি / আবদুল মালেক সিকদার রামু