রমজানের প্রথম জুম্মা আজ

রমজানের প্রথম জুমার নামাজে অংশ নিতে মুসল্লিদের ঢল নামে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।

নামাজে অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই মুসল্লিরা আসতে থাকেন মসজিদে। আজানের পরপরই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ।

আজ শুক্রবার রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেন দেশবাসী। রহমতের দশকের চতুর্থ রোজায় পড়েছে বরকতময় এ জুমা।
নামাজে আল্লাহর দরবারে নিজেকে সঁপে দেন মুসল্লিরা। পরে পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ায় অংশ নেন তারা। এ সময় দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

এদিকে নিরাপত্তা জোরদারে ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পল্টন মোড় থেকে বায়তুল মোকাররম পর্যন্ত সতর্ক অবস্থানে দেখা যায় পুলিশ সদস্যদের।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card