পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও রাস্তায় থাকা অবৈধ দোকানপাট-স্থাপনা উচ্ছেদে আজও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিরপুর, গুলশানসহ রাজধানীর বেশ কয়েকটি স্থানে অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে ফুলবাড়িয়া পর্যন্ত এলাকাজুড়ে অভিযান চালিয়েছে পুলিশ।
অভিযানের সময়, ফুটপাত ও রাস্তা দখল করে থাকা ছোট ছোট দোকান উচ্ছেদ করা হয়। পাশাপাশি জব্দ করা হয় মালামাল। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও করে বেশ কয়েকটি খাবারের দোকানকে।
অভিযানের আগেই ফুটপাতের অধিকাংশ দোকানপাট সরিয়ে নেবার সুযোগ দেওয়া হয়। অধিকাংশ দোকানি অভিযানের খবরে থেকেই দোকানপাট সরিয়ে নেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের ঊর্ধ্বতনরা জানান, উচ্ছেদ পরবর্তী হকাররা যেন আবারও ফুটপাত দখল করতে না পারেন, সেজন্য অব্যাহত থাকবে মনিটরিং ব্যবস্থা।
