লক্ষ্মীপুরে বিএনপির নেতা অ্যাডভোকেট মোসাদ্দেক হোসেন বাবরকে অব্যাহতি দেওয়া হয়েছে
লক্ষ্মীপুরে দলের ভাবমূর্তি বিনষ্ট করার অভিযোগে সদস্য পদসহ বিএনপির সকল পদপদবী থেকে অ্যাডভোকেট মোসাদ্দেক হোসেন বাবরকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা বিএনিপর সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
বাবর লক্ষ্মীপুর পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সদস্য ও লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি।
বিএনপি নেতা সাহাবুদ্দিন সাবুর স্বাক্ষরিত অব্যহতি পত্রে উল্লেখ করা হয়, সাম্প্রতিককালে বাবরের বিভিন্ন কর্মকাণ্ড দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে।
এতে দলের ভাবমূর্তি বিনষ্ট হয়। এ জন্য ওয়াড বিএনপির সদস্য পদসহ দলীয় সকল পদপদবী থেকে তাকে অব্যাহতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এতে দলের ভাবমূর্তি বিনষ্ট হয়। এ জন্য ওয়াড বিএনপির সদস্য পদসহ দলীয় সকল পদপদবী থেকে তাকে অব্যাহতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মামলাটিতে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নাম রয়েছে। এছাড়া মামলাটি নিয়ে তার বিরুদ্ধে বাণিজ্যের অভিযোগ উঠে।
এছাড়া সম্প্রতি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তিনি দলীয় প্যানেলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ উঠে। এতে সরাসরি জেলা কমিটিই তাকে অব্যাহতি প্রদান করে।
অ্যাডভোকেট মোসাদ্দেক হোসেন বাবর বলেন, সাবু ভাইয়ের সঙ্গে একসঙ্গে রাজনীতি করেছি। এখন একটু দূরত্ব সৃষ্টি হয়েছে। রাজনৈতিক কিছু সমস্যা রয়েছে। এজন্যই হয়তো আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে।