শিশুর ভুল চোখে অপারেশন: সেই চিকিৎসকের জামিন মঞ্জুর

ইরতিজার নামের এক শিশুর ভুল চোখে অপারেশন করার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ আই হাসপাতালের চিকিৎসক ডা. শাহেদারা বেগম জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে, গতকাল বুধবার রাত ১১টার দিকে তার বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা দায়ের করা হয়। পরে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

ভুক্তভোগী শিশুটির পরিবার জানান, মঙ্গলবার বিকেলে চোখের সমস্যার জন্য শিশু ইরতিজাকে বাংলাদেশ আই হসপিটালে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে তার বাম চোখে অপারেশন হওয়ার কথা বলা হলো ভুল করে চিকিৎসক ডান চোখে অপারেশন করেন। পরে পরিবারের সদস্যরা কর্তব্যরত চিকিৎসককে বিষয়টি জানালেন তিনি দুঃখ প্রকাশ করে শিশুটিকে আবার অপারেশন থিয়েটারে নিয়ে যান।

এনএএন টিভি