সমুদ্রপথে হজযাত্রী পাঠানো গেলে ৪০ শতাংশ খরচ কম পড়বে: ধর্ম উপদেষ্টা

সৌদি হজ মন্ত্রীর সঙ্গে বৈঠকে সমুদ্র পথে হাজি পাঠাতে সম্মত হয়েছেন উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, তারা আমাদের প্রস্তাবে রাজি হয়েছেন। হাজিদের পাঠানোর ক্ষেত্রে বড় চার্টার শিপ ভাড়া করতে হবে। এটা করতে গেলে আমাদের দুই হাজার কোটি টাকার প্রয়োজন হবে। বাংলাদেশ ব্যাংক যদি আমাদের ঋণ দেয় তাহলে আমরা এটা করতে পারব।

তিনি বলেন, এটা অনুদান নয়, ঋণ দেবে। সৌদি সরকার থেকে অনুমোদন পেলে সরকারের অর্থ উপদেষ্টা সঙ্গে আলাপ করে দুই হাজার কোটি টাকা যদি তারা ঋণ দেন তাহলে হাজিদের নেয়া হবে।

আ ফ ম খালিদ হোসেন বলেন, আমাদের সংবিধানে সব ধর্ম মতের মানুষের সমান অধিকার দেয়া হয়েছে। ধর্মে অধিকার, ব্যবসা বাণিজ্যের অধিকার লেখাপড়া করার অধিকার, চাকরি পাওয়ার অধিকার। সব অধিকারের ক্ষেত্রে আমাদের দরজা সব সময় খোলা এবং আগামী দিনেও এই অধিকার সংরক্ষণ করার জন্য আমরা সচেষ্ট আছি।

পূজায় নাশকতার কোনো আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, গত দু’দিন যাবত শান্তিপূর্ণভাবে পূজা হচ্ছে। আমাদের প্রত্যাশা, আশা সুষ্ঠু ও সুন্দরভাবে শারদীয় দুর্গা পূজা উদযাপন করা সম্পন্ন হবে। এ পর্যন্ত আমাদের কাছে বড় ধরনের কোনো সহিংসতার খবর নেই। নাশকতার কোনো আশঙ্কা নেই।

মাদরাসার প্রিন্সিপাল হেফাজতে ইসলামের জেলার সাবেক সহ-সভাপতি আবু তাহের জিহাদির সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।

এনএএন টিভি

Share this news as a Photo Card