সাফজয়ী নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা পুরষ্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (৯ নভেম্বর) বাফুফের নতুন কমিটির প্রথম সভা শেষে বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু উপস্থিত সাংবাদিকদে সামনে এ পুরষ্কারের ঘোষণা দেন।

তিনি বলেন, সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা প্রদান করা হবে। আমরা খুব শিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে এটি প্রদান করব। শুধু খেলোয়াড় নয়, যারা এই দলের সঙ্গে ছিলেন তারা সবাই বাফুফের এই পুরস্কার পাবেন।
এর আগে বাফুফে ভবনে দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে এক কোটি টাকার পুরস্কারের চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
প্রসঙ্গত, ২০২২ সালেও সাবিনারা সাফ চ্যাম্পিয়ন হয়েছিলেন। সেই সময় বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা পুরস্কার ছিল না। তৎকালীন সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ৫০ লাখ টাকা করে পুরস্কার দিয়েছিলেন সাফজয়ীদের।
