সারাদেশে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা

শুক্রবার থেকে আবার সারা দেশে ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলছে, আবহাওয়া অধিদপ্তর।

গতকাল মঙ্গলবার অধিদপ্তর জানিয়েছে, দেশের ওপর মৌসুমি বায়ু ‘কম সক্রিয়’ অবস্থায় রয়েছে। মূলত এই মৌসুমি বায়ুর প্রভাবেই দেশে বর্ষার বৃষ্টি হয়। মৌসুমি বায়ু যত শক্তিশালী বা সক্রিয় হয়, বৃষ্টিও তত বেশি হয়। এটি বর্তমানে অনেকটাই দুর্বল অবস্থায় থাকায় বৃষ্টিপাতের পরিমাণও অনেকটাই কমতে পারে।

দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের ২৯টিতে গতকাল বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে দেশের বেশির ভাগ অঞ্চলেই বৃষ্টিপাত ছিল নগণ্য। সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫৩ মিলিমিটার। এ সময় সিলেটে ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এ ছাড়া ২৩টি পর্যবেক্ষণাগারে হালকা বৃষ্টিপাত (১ থেকে ১০ মিলিমিটার) রেকর্ড করেছে অধিদপ্তর। ঢাকাসহ চার জেলায় বৃষ্টিপাত ছিল সামান্য (এক মিলিমিটারেরও কম)।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেই সঙ্গে এই তিন বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে ।

আরও পড়ুন : খাগড়াছড়িতে কোটা পুনর্বহালের দাবিতে ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল  

সারাদেশে আরও ১১০ জনের ডেঙ্গু শনাক্ত

নাটোরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক কারাগারে

রাবিতে হল না ছাড়তে মাইকিং কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীর

দুপুর ১২টার মধ্যে রাবির হল ছাড়ার নির্দেশ

এনএএন টিভি

Share this news as a Photo Card