সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌবাহিনী

সুন্দরবনের বাগেরহাট অংশে আগুন লাগার প্রায় ১৫ ঘণ্টার পর নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। রবিবার (৫ মে) এ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু হয়। ফায়ার সার্ভিসের পর বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।আইএসপিআর জানায়, সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনসহ কাজ করছে নৌবাহিনী।

 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৮টায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করেছে। পুলিশ, উপজেলা প্রশাসন, বনরক্ষী ও স্থানীয় বাসিন্দারাও এতে অংশ নিয়েছেন।

 

শনিবার (৪ মে) বেলা তিনটার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের খবর পায় বন বিভাগ। খবর পেয়ে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে সন্ধ্যা ঘনিয়ে আসায় এবং কাছাকাছি কোনো পানির উৎস না থাকায় তখন আগুন নেভানোর কাজ শুরু করতে পারেন না তারা।

Share this news as a Photo Card