সেনা-র‍্যাব-পুলিশের সহায়তায় উৎসব আয়োজন আমাদের ব্যর্থতা: ড. ইউনূস

সারাদেশে নির্বিঘ্নে এবারের দুর্গাপূজা উদযাপিত হয়েছে। কোনো আতঙ্ক যাতে সৃষ্টি না হয় সেজন্য সরকার এবং সরকারের বাইরে সবাই চেষ্টা করেছে। এর পেছনে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, আনসারসহ সব বাহিনী কাজ করেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে আনন্দ উৎসব পালন করতে যাওয়া আমাদের ব্যর্থতা। এটি স্বাভাবিক নয়। এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এই ব্যর্থতাকে এবারের মতো গ্রহণ করছি। আমরা সমাজটাকে এমনভাবে গড়ে তুলতে পারিনি। সমাজে একটা অংশ আনন্দ-উৎসব করবে, কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে আনন্দ উৎসব করবো।

Share this news as a Photo Card