১৫ আগস্ট থেকে চলবে আন্তঃনগর ট্রেন, কাল শুরু টিকিট বিক্রি

দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর আগামী ১৫ আগস্ট থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। রবিবার বিকেলে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন বিষয়টি এক ক্ষুদে বার্তায় নিশ্চিত করেছেন।

ক্ষুদে বার্তায় বলা হয়, আগামীকাল ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন এবং ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে। আন্তঃনগর ট্রেনের টিকিট আগামীকাল বিকেল ৫টা থেকে ক্রয় করা যাবে।

তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

প্রসঙ্গত, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার মধ্যে গত ১৮ জুলাই বিকেল থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ।ক পরে গত ১ আগস্ট থেকে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু হলেও, তিনদিন পর আবারও তা বন্ধ হয়ে যায়।

এনএএন টিভি

Share this news as a Photo Card